একই কিবোর্ড, কিন্তু কৌশল জানলে লেখার গতি দ্বিগুণ হয়ে যায়। BD Keyboard Pro-র এই ১৫টি কৌশল একবার শিখে নিন।
টাইপিং
- সাজেশনে ট্যাপ করুন। পুরো শব্দ না লিখে প্রথম কয়েক অক্ষর লিখে উপরের সাজেশনে চাপ দিন।
- পরের শব্দের অনুমান। একটা শব্দ লেখার পর কিবোর্ড আপনার অভ্যাস থেকে পরের শব্দ দেখায় — "আমি" লিখলে "তোমাকে"।
- দুবার স্পেস = দাঁড়ি। বাক্য শেষে দুবার স্পেস দিলে "।" বসে যায় (ইংরেজিতে ".")।
- লম্বা চাপে বাড়তি অক্ষর। উপরের সারিতে লম্বা চাপ দিলে সংখ্যা, "।" তে লম্বা চাপ দিলে ঁ, ঃ, ৳ ইত্যাদি।
- সংখ্যার সারি চালু করুন। সেটিংস → টাইপিং পছন্দ → সংখ্যার সারি — সবসময় ১২৩ দেখাবে।
এডিটিং
- স্পেস বার টেনে কার্সর সরান। ভুল জায়গায় পৌঁছাতে আঙুল দিয়ে টেক্সটে চাপ দেওয়ার দরকার নেই।
- ⌫ চেপে ধরে রাখুন — দ্রুত মুছতে থাকবে।
- এডিটিং প্যানেল। ⋯ → এডিটিং: তীর বোতাম, "নির্বাচন" চালু করে সিলেক্ট, সব/কপি/কাট/পেস্ট, আর undo ↶ / redo ↷।
সময় বাঁচানো
- শর্টকাট। অ্যাপে শর্টকাট বানান — "addr" লিখলেই পুরো ঠিকানা, "bkash" লিখলে আপনার নম্বর।
- ক্লিপবোর্ড হিস্ট্রি। 📋 চাপলে কপি করা সব লেখা পাবেন। দরকারি লেখা লম্বা চাপ দিয়ে পিন করে রাখুন।
- এক-ট্যাপ পেস্ট। কিছু কপি করার পর ২ মিনিট টুলবারে চিপ দেখায় — চাপ দিলেই পেস্ট।
AI ও ভয়েস
- বলে লিখুন। 🎤 চেপে বলতে থাকুন, ✓ চাপা পর্যন্ত শুনবে।
- Banglish → বাংলা। কেউ "ami ashchi" লিখে পাঠালে, কপি করে ✨ → Banglish → বাংলা।
- অনুবাদ ও ফর্মাল ভাষা। অফিসের মেসেজ লিখে ✨ → ফর্মাল — ভদ্র ভাষায় বদলে যাবে।
আরামের জন্য
- এক হাতে টাইপ। ⋯ → এক হাতে — কিবোর্ড এক পাশে সরে যায়, বড় ফোনেও আরাম।
বোনাস: 🎨 বোতামে চাপ দিয়ে থিম বদলান — লাল-সবুজ, AMOLED, গ্রেডিয়েন্ট, এমনকি নিজের ছবি দিয়েও।
BD Keyboard Pro ডাউনলোড করুন — চিরকাল ফ্রি।